আজকের খবর ২০২৬

সরকারি প্রাথমিকে ভর্তিতে যুক্ত হলো স্বাস্থ্য তথ্য; চালু হচ্ছে অভিন্ন ফরম

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ভর্তির সময় সাধারণ তথ্যের পাশাপাশি বিস্তারিত স্বাস্থ্যগত তথ্য প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে। এই লক্ষ্য পূরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) একটি ‘অভিন্ন ভর্তি ফরম’ প্রণয়ন করেছে

গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে অধিদপ্তরের পলিসি ও অপারেশন শাখার সহকারী পরিচালক ভূপেষ রঞ্জন রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়


নতুন ভর্তি ফরমে যা থাকছে

নতুন এই অভিন্ন ফরমে মোট ৭টি প্রধান অংশ রাখা হয়েছে । উল্লেখযোগ্য সংযোজনগুলো হলো:

  • স্বাস্থ্য সংক্রান্ত তথ্য (Health Information): এটি নতুন ফরমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে শিক্ষার্থীর রক্তের গ্রুপ, উচ্চতা এবং ওজনের তথ্য দিতে হবে এছাড়া দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির অবস্থা এবং কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কি না, তাও উল্লেখ করতে হবে

  • টিকাদান রেকর্ড (Vaccination Record): শিক্ষার্থীর বিসিজি (যক্ষ্মা), হাম-রুবেলা, পেন্টাভ্যালেন্ট, পোলিও এবং টিটেনাসসহ বিভিন্ন প্রতিষেধক টিকা নেওয়া হয়েছে কি না এবং গ্রহণের তারিখ ফরমে অন্তর্ভুক্ত করতে হবে

  • রোগের বিবরণ: শিক্ষার্থী থ্যালাসেমিয়া (আক্রান্ত বা বাহক), মৃগী রোগ, এলার্জি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে কি না, তা অভিভাবককে আগেভাগেই বিদ্যালয়কে জানাতে হবে

সাধারণ ও পারিবারিক তথ্য

পূর্বের ন্যায় শিক্ষার্থীর নাম (বাংলা ও ইংরেজি), জন্ম নিবন্ধন নম্বর, ধর্ম ও জাতীয়তা দিতে হবে পারিবারিক তথ্যের ক্ষেত্রে পিতা-মাতার নাম ও পেশার পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর এবং মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে

প্রয়োজনীয় সংযুক্তিসমূহ

ভর্তির আবেদন সম্পন্ন করতে ফরমে উল্লিখিত তথ্যের সত্যতা প্রমাণের জন্য কয়েকটি নথি জমা দিতে হবে: ১. শিক্ষার্থীর জন্ম সনদের কপি। ২. পিতা ও মাতার এনআইডি (NID) কপি। ৩. ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

বাস্তবায়নের সময়সীমা

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই অভিন্ন ফরমের মাধ্যমে শিক্ষার্থীর স্বাস্থ্যসহ অন্যান্য তথ্য লিপিবদ্ধ করতে হবে তবে পূর্ণাঙ্গ ভর্তি কার্যক্রম এই নতুন ফরমের মাধ্যমে আগামী শিক্ষাবর্ষ (২০২৭) থেকে বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৯ মার্চের এক নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে

সকল প্রাথমিক স্কুলে ভর্তি ফরম ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *