শনিবার, ৭ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
জাতীয় বেতন স্কেল ২০১৫: ২০ গ্রেডের ইনক্রিমেন্ট চার্ট প্রকাশ, কোন গ্রেডে কত টাকা করে বাড়ত মূল বেতন? ৯ম পে-স্কেলে বাড়ি ভাড়া ভাতায় নতুন বৈষম্যের আশঙ্কা, একই বেতনে গ্রেডভেদে পার্থক্য ১০ শতাংশ! ৯ম পে স্কেলে বেতন বৈষম্য দূর করার ৫ দফা প্রস্তাব, শিক্ষা ও টিফিন ভাতা বাড়ানোর দাবি পল্লী বিদ্যুতের নতুন মিটার নিতে অনলাইনে আবেদন যেভাবে, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও সংযোগ পাওয়ার সম্পূর্ণ নিয়ম সরকারি সেবায় আসছে বড় ডিজিটাল পরিবর্তন, এক পরিচয়েই মিলবে নাগরিকের সব তথ্য! BD govt calendar 2027: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা pdf ডাউনলোড করুন ১৯৭২ থেকে ২০৩০ সালের সরকারি ছুটির হিসাব এখন এক ক্লিকে, থাকছে তারিখ ও বার জানার বিশেষ সুবিধা পেট্রল-অকটেন ও জ্বালানি তেলের বিলে ভ্যাট-আয়কর কর্তন কত? উপজেলা হিসাবরক্ষণ অফিসের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআরএলপ্রাপ্ত কর্মচারীদের পে-ফিক্সেশনে জটিলতা, অনুমোদনের পরও মিলছে না আর্থিক বিবরণী মোটরসাইকেলের ট্যাক্স টোকেন নবায়ন: কত টাকা ফি, কখন জরিমানা এবং অনলাইনে যেভাবে হিসাব করবেন

স্থায়ী হিসাব কি? । ব্যাংকে FDR বা স্থায়ী হিসাব খোলার পদ্ধতি দেখুন

admin ২ মিনিটের পাঠ
স্থায়ী হিসাব কি? । ব্যাংকে FDR বা স্থায়ী হিসাব খোলার পদ্ধতি ২০২২

সৎ পথে অর্থ আয় খুবই কঠিন প্রক্রিয়া এবং কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ কেউ নষ্ট করতে চায় না। ঝুকিঁপূর্ণ বিনিয়োগে খাটাতেই চায় না। যাদের হাতে প্রচুর অর্থ রয়েছে কিন্তু তা ব্যবসায়ে বিনিয়োগে ভয় পায়, তাদের জন্য স্থায়ী হিসাব সবচেয়ে উপযোগী। আসুন স্থায়ী হিসাব খোলার পদ্ধতি জেনে নিই।

স্থায়ী হিসাব খোলার জন্য নিম্নোক্ত ধাপ অনুসরণ করতে হবে

  1. আবেদনপত্র সংগ্রহ- স্থায়ী হিসাব খোলার জন্য নির্বাচিত শাখার দায়িতপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হয়।
  2. আবেদনপত্র পূরণ- আবেদনের নির্ধারিত স্থানে নাম, পিতা-মাতা /স্বামীর নাম, ঠিকানা, পেশা, জাতীয়তা, আমানতের পরিমাণ, কাংখিত মেয়াদ ইত্যাদি তথ্য লিপিবদ্ধ করে স্বাক্ষরদান করতে হয়। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র জমা দিতে হয়।
  3.  আবেদনপত্র জমা- সুন্দরভাবে পূরণকৃত আবেদনপত্র এবার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হয়।
  4. অনুমতি এবং জমার রসিদ সংগ্রহ- দায়িতপ্রাপ্ত কর্মকর্তা পূরণকৃত ফরম ও সাথে সংযুক্ত সকল তথ্যে সন্তুষ্ট হলে হিসাব খোলার অনুমতি প্রদান করেন। অতঃপর আবেদনপত্রে উল্লিখিত অর্থ গ্রহণের জন্য একটি রসিদ প্রদান করেন।
  5. অর্থ গ্রহণ এবং স্থায়ী জমার রসিদ প্রদান- এই পর্যায়ে পূরণকৃত টাকা জমার রসিদটি নির্ধারিত অর্থসহ দায়িতপ্রাপ্ত কর্মকর্তা গ্রহণ করে রসিদে একটি নাম্বার প্রদান করেন এবং তার স্থায়ী হিসাব রেজিস্টারে লিপিবদ্ধ করে। অতঃপর নাম্বারযুক্ত স্থায়ী জমা রসিদটি (FDR) আমানতকারীকে হস্তান্তর করে। এই রসিদে টাকার পরিমাণ, জমার মেয়াদ, সুদের হার, জমাকারীর নাম, ঠিকানা, স্বাক্ষরসহ অন্যান্য নিয়মকানুন লিপিবদ্ধ থাকে।

স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট (সংক্ষেপিত এফডি) হচ্ছে ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রদত্ত একটি আর্থিক উপকরণ যা একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয় এবং এতে বিনিয়োগকারীদের নিয়মিত সঞ্চয়ী হিসাবের চেয়ে বেশি হারে সুদ প্রদান করা হয়। এটি সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ এতে মুনাফাও অনেক কম। তবে টাকা বাসায় বসিয়ে রাখলে মূল্যস্ফিতির সাথে পাল্লা দিয়ে টাকা কমতে থাকবে তাই মিনিমাম রিটার্ণ পেলেও অবশ্যই বিনিয়োগ করুন।

Fixed-Deposit-Form.pdf

Fixed Deposit Form pdf

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *