HSC Result Recheck 2023 । এইচএসসি পরীক্ষা ২০২৩ এর ফল পুন:নিরীক্ষণের নিয়মাবলি
If you are not satisfied with your result, you can request for recheck for your subject wise result – আপনার ফলাফল নিয়ে যদি আপনি সন্তুষ্ট না থাকে তবে আপনি ফল পুন: চেক করার জন্য আবেদন করতে পারেন – HSC Result Recheck 2023
যে কোন সিম দিয়ে কি পুন:নিরীক্ষণ আবেদন করা যাবে? না –শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে Message অপশনে RSC DHA 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উল্লেখ্য, পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের ১ম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> DHA <Space> Roll Number < Space> 174, 176 লিখতে হবে।
You can place request for recheck hsc result / Recheck your hsc result by sms
প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ফি দিয়ে ফল পুন: পরীক্ষণ বা নিরীক্ষণ করানো যাবে।

Caption: HSC Result rechecked by Teletalk SMS প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে । এক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/- (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না। https://bdtimes.net/hsc-result-re-scrutiny-application-%e0%a5%a4-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%b2/এইচ.এস.সি রেজাল্ট পুন:নিরীক্ষণ পদ্ধতি ২০২৩ । পুন: নিরীক্ষণ আবেদন যেভাবে করবেন
প্রতি বিষয়ে কত টাকা ফি পরিশোধ করতে হবে?





আপনার মন্তব্য