বুধবার, ৪ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
এইচএসসি ২০২৬: ময়মনসিংহ বোর্ডে ফল পুনঃনিরীক্ষণের আবেদন ৭ নভেম্বর পর্যন্ত, প্রতি পত্রে ফি ১৫০ টাকা শেয়ারবাজারে বিনিয়োগের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়, লোকসান এড়াতে নতুনদের জন্য বিশেষ গাইড Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য বাড়ি নির্মাণে রডের খরচ কত? BSRM, KSRM, GPH ও AKS-এর দাম ও হিসাব জানুন এক ক্লিকেই ২৯ দেশের মুদ্রার হিসাব, বাংলাদেশি টাকায় মূল্য জানার নতুন ডিজিটাল সুবিধা সড়ক পরিবহন বিধিমালায় সংশোধন: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনে নতুন নিয়ম ভুল এসএ রেকর্ডে জমির মালিকানা হারানোর শঙ্কা নেই, প্রকৃত স্বত্ব নির্ধারণে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম, থাকছে ডাক্তার খোঁজা থেকে অ্যাপয়েন্টমেন্টের সুবিধা

Marriage Registry Cost 2026 । কাবিন বা বিয়ে রেজিস্ট্রি খরচ জানুন

admin ২ মিনিটের পাঠ
বিবাহ রেজিস্ট্রেশন ফি ২০২২, বাংলাদেশে সর্বনিম্ন দেনমোহর কত টাকা, কাবিনের টাকা পরিশোধের নিয়ম, কাজী অফিসে বিয়ের খরচ ২০২২, বিয়ের সর্বনিম্ন দেনমোহর কত টাকা, দেনমোহর কি, দেনমোহর কত প্রকার, দেনমোহর উসুল কি,

আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে একটি মুসলিম বিয়েতে কাবিন বা রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয়? সেখান থেকে একজন কাজী কত টাকা পান? কত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হয়? নাকি সব টাকাই কাজী সাহেব পাবেন?

চলুন প্রশ্ন গুলোর উত্তর জানি।

রেজিস্ট্রি ফি নির্ভর করে মোহরানা কত টাকা তার উপর। কাবিন ১ম ৪,০০,০০০/- টাকা পর্যন্ত ১.২৫% হিসেবে এবং ৪,০০,০০০/ পরবর্তী প্রতি লক্ষ টাকার জন্য ১০০ টাকা হারে। তবে ৪,০০,০০০/- পরবর্তী টাকা লাখ না হয়ে লাখের অংশ বিশেষ হলেও (১ টাকা হলেও) ১০০ টাকা হিসাব হবে। উদাহরণ গুলো দেখুন।

সে হিসেবে কারো কাবিন যদি ৫,০০,০০০/- টাকা হয়, তার বিয়ের রেজিস্ট্রি ফি কত হবে?

হিসাব: প্রথম ৪,০০,০০০/- এর জন্য ১.২৫% হারে আসে ৫,০০০/-। চার লাখের পরবর্তী ১,০০,০০০/- এর জন্য ১০০ টাকা।
তাহলে মোট রেজিস্ট্রি ফি হলো ৫,১০০/- টাকা।

কারো কাবিন যদি ৫,০০,০০১/- টাকা হয়, তার রেজিস্ট্রি ফি কত?

হিসাব: প্রথম ৪,০০,০০০ ১.২৫% হিসাবে ৫,০০০/- টাকা। পরবর্তী এক লাখের জন্য ১০০ টাকা। এবং বাকি এক টাকা যদিও এক লক্ষ নয় তবে লাখের অংশ বিশেষ হওয়ায় ১০০ টাকা দিতে হবে। ফলে, মোট রেজিস্ট্রি ফি হবে ৫,২০০/- টাকা।

এখান থেকে কাজী কত টাকা পান? আর কত টাকা সরকারী কোষাগারে জমা হবে?

প্রকৃত পক্ষে রেজিস্ট্রি ফি এর খুব সামান্য পরিমাণ অর্থই সরকারি খাতে জমা দিতে হয়। অন্যদিকে, কাজী সাহেব সরকারি কোন বেতন বা ভাতা পান না। উল্টো একটা নির্দিষ্ট এককালীন ফি দিয়ে কাজীর জন্য তাকে লাইসেন্স নিতে হয়। এবং প্রতি বছর বছর নির্দিষ্ট পরিমান ফি দিয়ে তার লাইসেন্স নবায়নও করতে হয় যদিও সে ফি খুবই নগণ্য। এছাড়া আর কোন টাকা দিতে হয়না। অন্যদিকে কাজীর দোকান ভাড়া, অফিসের বালাম বই ইত্যাদির জন্য কাজীর বেশ কিছু টাকা খরচ হয়।

কাজীর লাইসেন্স ফিঃ

  • সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ১০,০০০ টাকা
  • জেলা সদরের আওতাধীন পৌরসভা এলাকার ক্ষেত্রে ২,০০০ টাকা
  • জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকার জন্য ৭০০ টাকা
  • ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে ৫০০ টাকা।

এবার আসুন বাৎসরিক লাইসেন্স ফি জানি।

কাজীকে প্রতি বছরের ৩১ মার্চ এর মধ্যে নিম্নলিখিত হারেবাৎসরিক ফি প্রদান করতে হয়ঃ

  • সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ৫,০০০ টাকা
  • জেলা সদরের আওতাধীন পৌরসভা এলাকার ক্ষেত্রে ১,০০০ টাকা
  • জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকার জন্য ৫০০ টাকা
  • ইউনিয়ন পরিষদ এলাকার ক্ষেত্রে ১০০ টাকা।

বিবাহ নিবন্ধন ফি নাকি বেড়েছে? হ্যাঁ। বর্তমানে এটি কার্যকর রয়েছে।

Marriage Registry Cost 2026 । কাবিন বা বিয়ে রেজিস্ট্রি খরচ জানুন

https://bdservicerules.info/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8-2/

আরও পড়ুন

মন্তব্য (২০)

  1. ৫ লাখ কাবিন খরচ কত হবে এবং কাজিকে কত টাকা দিতে হবে?

      1. কিশোরগঞ্জ শহরে ১৫০০০০০/ পনর লাখে কত ফী দিত হবে।

      1. সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ১৫১০০। উপজেলার ক্ষেত্রে ৫৬০০ টাকা।

      1. ৮ লাখ টাকা কাবিনে কত টাকা খরচ হবে মোট

        1. আনুমানিক চলিশ হাজার। ৫ লক্ষ পর্যন্ত প্রতি এক হাজারে ১৪ টাকা। পরবর্তী প্রতি হাজারে ১০০ টাকা এবং অন্যান্যসহ ৪০ হাজার আসবে। বিস্তারিত এখানে দেখুন-https://bdservicerules.info/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8-2/

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *