মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
জমির নতুন বাজারমূল্য তালিকা তৈরিতে জেলা প্রশাসক ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশ, ১৫ ডিসেম্বর শেষ সময় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় হতাশাজনক ফল: ৩০ শতাংশের নিচে পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিতের উদ্যোগ পিআরএলে যাওয়ার তারিখ অনুযায়ী পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট কত পাবেন, জানুন নতুন নিয়ম সামরিক বাহিনীর পেনশন ও ভাতায় নতুন বিধান ২০২৬, পরিবার ও নির্ভরশীলদের জন্য থাকছে বিশেষ সুবিধা পেনশনের বকেয়া টাকা পেতে নতুন নিয়ম, ইউএও-ডিএএফও ও ডিসিএ কার্যালয়ের জন্য আলাদা নির্দেশনা পে কমিশনের ৫০ শতাংশ সুপারিশ উপেক্ষিত? বৈশাখী ভাতা নিয়ে নতুন করে পর্যালোচনার দাবি সরকারি কর্মচারীদের ৯৯ বছরের জন্য কৃষি খাসজমি বন্দোবস্ত দিচ্ছে সরকার, কারা পাবেন জমি ও যেভাবে করবেন আবেদন চেকবই ছাড়াই সোনালী ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ, মোবাইলে QR কোড স্ক্যান করলেই মিলবে নগদ অর্থ স্টার্টআপ অনুদান পেতে কী যোগ্যতা লাগবে, কীভাবে হবে আবেদন ও যাচাই? নতুন নীতিমালায় যেসব নিয়ম পরিবার সঞ্চয়পত্রে ১ লাখে মাসে কত টাকা মুনাফা? ৫ লাখ, ১০ লাখ ও ৪৫ লাখ টাকার সম্পূর্ণ হিসাব

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি পুন: নির্ধারন সংক্রান্ত।

admin ২ মিনিটের পাঠ
শিক্ষার্থীর ছুটি

যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন ছুটি পালনের জন্য ২৪-২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সহকারী পরিচালক (পলিসি-১)

www.dpe.gov.bd

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নম্বর: ৩৮,০১,০০০০,৪০০,৯৯,০১১.২১.৮৭ ১৮ ডিসেম্বর ২০২১

বিষয: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি পুন: নির্ধারন।

সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র নং ৩৮.০০৭.০৩৩.০০৪.৪৬.০০,২০১০/২০, তারিখ: ১৮/১২/২০২১খ্রিঃ।

উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকাসহ বর্ষপঞ্জি ২০২১ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমােদনক্রমে মুদ্রণ ও মাঠপর্যায়ে বিতরণ করা হয়। উক্ত বর্ষপঞ্জিতে যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন অবকাশ ১৯-২৯ ডিসেম্বর ২০২১ উল্লেখ রয়েছে। দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর ২০২১খ্রি: তারিখ হতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শ্রেণিকার্যক্রম চালু করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণের জন্য এনসিটিবি, নেপ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে পুনর্বিন্যস্ত ARLP ও ব্লেন্ডেড রুটিন (অনলাইন, সরাসরি, রেডিও এবং টেলিভিশন এর মাধ্যমে) প্রণয়ন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অনুমােদনক্রমে এ পুনর্বিন্যস্ত ARLP ও ব্লেন্ডেড রুটিন অনুসরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শিখন শেখানাে কার্যক্রম চলমান রয়েছে। পুনর্বিন্যস্ত ARLP ও ব্লেন্ডেড রুটিন অনুসারে আগামী ২৩ ডিসেম্বর ২০২১খ্রি: পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম চালমান থাকবে।

২। এমতাবস্থায়, যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) ও শীতকালীন ছুটি পালনের জন্য ২৪-২৯ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে।

৩। এ বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

১৮-১২-২০২১

মনীষ চাক্‌মা

পরিচালক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি পুন: নির্ধারন সংক্রান্ত: ডাউনলোড

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *