শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
১ জুলাই ২০২৭ থেকে সব স্ট্যাম্প শুল্ক এ-চালানে, ১২০০ টাকার স্ট্যাম্প ব্যবহারের নিয়মেও আসছে পরিবর্তন জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে বড় পরিবর্তন, নতুন বিধিমালা জারি: বিভাগ, জেলা ও উপজেলায় গঠিত হবে তিন স্তরের কমিটি নতুন বেতন কাঠামোতে এরিয়ার বিলের টাকা কীভাবে হিসাব হবে? মূল বেতন, বাড়িভাড়া ও বিশেষ সুবিধার হিসাব জানুন অবশেষে মিলতে যাচ্ছে বকেয়া পাওনা! EFT মেসেজ পেতে শুরু করেছেন বিল দাখিলকারীরা প্রার্থীর এজেন্টের অনিয়মেও বাতিল হবে প্রার্থিতা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন বিধান জারি বেসরকারি স্কুলে ভর্তিতে ২০২৭ সালের নতুন কোটা: মুক্তিযোদ্ধার সন্তানদের ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্নদের ২ শতাংশ আসন সংরক্ষণ ৩১ ডিসেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলকভাবে সংযোজনের নির্দেশ, মাপ ও নিয়ম জানাল বিআরটিএ অভিযোগের নিষ্পত্তি না করেই ‘Solve’! বাংলাদেশ ব্যাংকে ই-মেইলের পর বিকাশ-ইউসিবির তৎপরতা, ফেরত ১৫ হাজার টাকা পে-ফিক্সেশনের পর নতুন মূল বেতনেই মিলবে শ্রান্তি ও বিনোদন ভাতা, বাড়তি অর্থ পাবেন কর্মচারীরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটির হিসাব বদলে গেল, আগে নিষ্পত্তি হওয়া দাবিও পুনর্নির্ধারণের নির্দেশ

সরকারি প্রাক- হজ নিবন্ধন 2025 । বাংলাদেশ থেকে হজ্জ করার সর্বনিম্ন বয়স কত?

admin ৫ মিনিটের পাঠ
হজ নিবন্ধন 2024 । হজ্জ নিবন্ধন ফি ২০২৩ কত টাকা?

অনলাইনে হজের প্রাক-নিবন্ধন করতে মাত্র ৩০ হাজার টাকা জমা দিতে হবে এছাড়াও সরকারি-বেসরকারি মাধ্যমে এখন ১৫ বছর বয়স হলেই হজ্জ করা যায়  – হজ নিবন্ধন 2025

বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল পূর্বক ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত প্রক্রিয়া কি? ধাপ ১: আবেদন- পিআরপি সিস্টেম হতে প্রাক-নিবন্ধিত এজেন্সির অ্যাকাউন্ট হতে অনলাইনে ফরম পূরণ করতে হবে। হজযাত্রীর প্রাক-নিবন্ধনের সমুদয় অর্থ হতে ১০০০ টাকা কর্তন করে বাকি টাকা BEFTN এর মাধ্যমে প্রাক-নিবন্ধিত এজেন্সির অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। হজ এজেন্সি যদি চায় তাহলে হজযাত্রীর অ্যাকাউন্ট BEFTN এর মাধ্যমে প্রদান করতে পারবেন। শুধুমাত্র একই ভাউচারে প্রাক-নিবন্ধিত একই পরিবারের হজযাত্রীগন একসঙ্গে আবেদন করতে পারবেন, অন্যথায় আলাদা আলাদা আবেদন করতে হবে। ধাপ ২: সুপারিশ- আবেদন সংশ্লিষ্ট হজ এজেন্সি যাচাই করে অনলাইনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করবে। ধাপ ৩: অনুমোদন- রিফান্ডের আবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে ব্যাংক ইউজারের কাছে প্রেরণ করা হবে। রিফান্ড আবেদন অনুমোদিত হলে আপনার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। হজে যেতে হলে সম্পূর্ণ নতুন করে প্রাক-নিবন্ধন করতে হবে। ধাপ ৪: অর্থ ফেরত- সোনালী ব্যাংকের নির্বাচিত ব্রাঞ্চ হতে BEFTN নিশ্চিত করে প্রাক-নিবন্ধনের অর্থ ট্রান্সফার করে দিবে। হজযাত্রীর প্রদানকৃত অর্থ এজেন্সির নিকট থেকে সমুদয় অর্থ বুঝে নিতে হবে।

সরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীর প্রাক-নিবন্ধন বাতিল পূর্বক ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত প্রক্রিয়া কি? ধাপ ১: আবেদন- পিআরপি সিস্টেম হতে হজযাত্রী নিজে বা প্রাক-নিবন্ধন কেন্দ্র হতে অনলাইনে ফরম পূরণ করতে হবে। হজযাত্রীর প্রাক-নিবন্ধনের সমুদয় অর্থ হতে ১০০০ টাকা কর্তন করে বাকি টাকা BEFTN এর মাধ্যমে প্রদান করা হবে। শুধুমাত্র একই ভাউচারে প্রাক-নিবন্ধিত একই পরিবারের হজযাত্রীগন একসঙ্গে আবেদন করতে পারবেন, অন্যথায় আলাদা আলাদা আবেদন করতে হবে। ধাপ ২: সুপারিশ-  আবেদন ঢাকা হজ অফিস যাচাই করে অনলাইনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করবে। ধাপ ৩: অনুমোদন- রিফান্ডের আবেদন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে ব্যাংক ইউজারের কাছে প্রেরণ করা হবে। রিফান্ড আবেদন অনুমোদিত হলে আপনার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। হজে যেতে হলে সম্পূর্ণ নতুন করে প্রাক-নিবন্ধন করতে হবে। ধাপ ৪: অর্থ ফেরত- সোনালী ব্যাংকের নির্বাচিত ব্রাঞ্চ হতে BEFTN নিশ্চিত করে প্রাক-নিবন্ধনের অর্থ ট্রান্সফার করে দিবে।

বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধনের নিয়ম কি? বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধন করতে ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য এন.আই.ডি কার্ড, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। বেসরকারিভাবে প্রাক-নিবন্ধন করতে হলে হজযাত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত তাঁর পছন্দের হজ এজেন্সির কাছে যাবেন। হজ এজেন্সি হজযাত্রীর এন.আই.ডির তথ্য দিয়ে প্রাক-নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করে ব্যাংকে প্রাক-নিবন্ধন ফি জমা দেওয়ার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করবেন এবং প্রাক-নিবন্ধন সনদ গ্রহণ করবেন। প্রাক-নিবন্ধন সম্পন্ন হওয়ার পরে সিস্টেমে এন্ট্রিকৃত হজযাত্রীর মোবাইলে প্রাক-নিবন্ধন নিশ্চিতকরণ এস.এম.এস. যাবে। ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে প্রাক-নিবন্ধন করতে হবে। বেসরকারি মাধ্যম প্রাক-নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সি সমূহের তালিকা দেখার জন্য এখানে ক্লিক করুন। ই-হজ বিডি মোবাইল অ্যাপস, ব্যবহার করে আপনি হজ বিষয়ের যে কোন তথ্যে পেতে পারেন। ই-হজ বিডি অ্যাপস লিংক।

Hajj gov bd । প্রাক নিবন্ধন ফি ৩০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে

২০২৫ সালের হজ্জযাত্রী নিবন্ধনের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

সরকারি প্রাক- হজ নিবন্ধন 2025 । বাংলাদেশ থেকে হজ্জ করার সর্বনিম্ন বয়স কত?

Caption: Hajj Guideline

অনলাইনে হজ্জ প্রাক নিবন্ধন করার নিয়ম ২০২৫ । ফোন করে হেল্প নেওয়া যাবে নিবন্ধনে সমস্যা হলে

  1. হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাব ব্যতিত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের টাকা কোন ব্যক্তির নিকট নগদ প্রদান করা যাবে না এবং হজ এজেন্সিও নগদ অর্থ গ্রহণ করতে পারবে না;
  2. হজ কার্যক্রমের সকল সেবা ও প্যাকেজ মূল্য বিস্তারিত উল্লেখপূর্বক হজযাত্রী ও এজেন্সির মধ্যে লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় হলে কোনো পক্ষের অভিযোগ গ্রহণযোগ্য হবে না;
  3. হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ হতে বিস্তারিত জানা যাবে;
  4. হজ সংক্রান্ত যে কোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে ও www.hajj.gov.bd হতে জানা যাবে;
  5. e-Hajj BD মোবাইল App ব্যবহার করে ঘরে বসে হজের নিবন্ধন ভাউচার তৈরি করুন।

সরকারি মাধ্যম প্রাক-নিবন্ধনের নিয়ম কি?

প্রাক-নিবন্ধনের জন্য ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য এন.আই.ডি. কার্ড, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত (নন-রেসিডেন্ট বাংলাদেশি) হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। প্রাক-নিবন্ধন করতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধনের জন্য নির্ধারিত সেন্টার যথাঃ ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও পরিচালক, ঢাকা হজ অফিসে যেতে হবে। প্রাক-নিবন্ধন সেন্টারে হজযাত্রীর এন.আই.ডি’র তথ্য প্রাক-নিবন্ধন সিস্টেমে এন্ট্রি করে হজযাত্রীর তথ্য সংগ্রহ করে প্রাক-নিবন্ধন ফি জমা দেওয়ার জন্য সরকারের অনুমোদিত যে কোন একটি ব্যাংক নির্বাচিত করে টাকা জমার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে নির্বাচিত ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে প্রাক-নিবন্ধন সনদ গ্রহণ করবেন। তিনি তার প্রদত্ত মোবাইল নম্বরে প্রাক-নিবন্ধন নিশ্চিতের এস.এম.এস পাবেন। ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে প্রাক-নিবন্ধন করতে হবে। সরকারি মাধ্যম সরাসরি প্রাক নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন। ই-হজ বিডি মোবাইল অ্যাপস, ব্যবহার করে আপনি হজ বিষয়ের যে কোন তথ্যে পেতে পারেন। ই-হজ বিডি অ্যাপস লিংক।

সরকারি প্রাক- হজ নিবন্ধন 2025 । বাংলাদেশ থেকে হজ্জ করার সর্বনিম্ন বয়স কত?

https://technicalalamin.com/hajj-notice-2023-%E0%A5%A4-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0/

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *