মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি সেবা ইন্টারনেট ব্যাংকিং সহ তথ্যের ভান্ডার।

শিরোনাম
Leave List 2027: সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির বড় সুযোগ, এক দিন ছুটি নিলেই মিলতে পারে দীর্ঘ অবকাশ সরকারি কর্মচারীদের সার্ভিস বুক নিয়ে সতর্কতা, চাকরি থেকে পেনশন পর্যন্ত গুরুত্বপূর্ণ যেসব তথ্য থাকতে হবে নতুন বেতন কাঠামোয় বাড়িভাড়া নিয়ে নতুন হিসাব, ১৫তম ও ১৬তম গ্রেডে বড় পার্থক্য বাড়ি নির্মাণে রডের খরচ কত? BSRM, KSRM, GPH ও AKS-এর দাম ও হিসাব জানুন এক ক্লিকেই ২৯ দেশের মুদ্রার হিসাব, বাংলাদেশি টাকায় মূল্য জানার নতুন ডিজিটাল সুবিধা সড়ক পরিবহন বিধিমালায় সংশোধন: মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনে নতুন নিয়ম ভুল এসএ রেকর্ডে জমির মালিকানা হারানোর শঙ্কা নেই, প্রকৃত স্বত্ব নির্ধারণে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা সহজ করতে ডিজিটাল প্ল্যাটফর্ম, থাকছে ডাক্তার খোঁজা থেকে অ্যাপয়েন্টমেন্টের সুবিধা সরকারি কর্মচারীদের গৃহ নির্মাণ ও ফ্ল্যাট ক্রয়ের ঋণ: আবেদন থেকে কিস্তি কর্তন পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া এইচএসসিতে পাসের হার কমে ৫২ শতাংশে, এসএসসিতেও হতাশাজনক চিত্র

RS khatian online Application 2025 । জমির মৌজা ম্যাপ কোথায় পাওয়া যায়?

admin ৪ মিনিটের পাঠ
RS khatian online Application। জমির মৌজা ম্যাপ কোথায় পাওয়া যায়?

অনলাইনে সিএস এবং এসএ খতিয়ান প্রায় সবই আপলোড হয়েছে তবে আর খতিয়ান এখনও সব আপলোড হয়নি- ক্রমান্বয়ে সকল খতিয়ান/পর্চা আপলোড করা হবে – RS khatian online Application 2025

জমির পর্চা/খতিয়ান কিভাবে পাবো? –আপনার প্রশ্নের জন্য খতিয়ান/পর্চা টি পেতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটি আপনি https://www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে করতে পারবেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নাম্বারে কল করুন

মৌজা ম্যাপ কোথায় পাবো? মৌজা ম্যাপটি পেতে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে https://eporcha .gov.bd ওয়েবসাইট এ প্রবেশ করে নাগরিক কর্নার থেকে মৌজা ম্যাপ আবেদন অপশনটি নির্বাচন করুন। এরপর মৌজা ম্যাপ অনলাইন আবেদন ফরম এ প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্যাদি পূরণ করে মৌজা ম্যাপ আবেদন সম্পাদন করুন। মৌজা ম্যাপটি যদি অফিস কাউন্টার থেকে নিতে চান সেক্ষেত্রে ৫২০ টাকা এবং ডাকযোগের মাধ্যমে নিতে চাইলে ৬৩০ টাকা প্রয়োজন হবে।

নাম দিয়ে সার্চ করে পর্চা বের করা যায়? হ্যাঁ। আপনি আপনার জমির খতিয়ান কিংবা দাগ নাম্বার দিয়ে অনলাইন ই পর্চায় সার্চ করুন। খতিয়ান, দাগ নাম্বার জানা না থাকলে জমির মালিক বা তার পিতার নাম দিয়ে সার্চ করেও আপনার জমির বিস্তারিত দেখতে পারবেন। এজন্য আপনি https://www.eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে করতে পারবেন।

আমার মৌজার তথ্য পাচ্ছিনা কেন? পর্যাক্রমে অনলাইনে রেকর্ড আপলোড করার কাজ চলছে কিছু দিনের মধ্যে অনলাইনে আপলোড করা হবে। এক্ষেত্রে আপনাকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। উপজেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রূমে যোগাযোগ রাখতে হবে। অনুগ্রহ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ভূমি সেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করুন।

মৌজা ম্যাপ অনুসন্ধান 2025 । অনলাইনে মৌজা ম্যাপ । মৌজা ম্যাপ পিডিএফ ডাউনলোড

[কোনো মৌজা আয়তনে অনেক বড় আকারের হলে একটি কাগজে পুরো নকশা প্রিন্ট করা অসম্ভব হয় বিধায় বড় মৌজার নকশাকে কয়েকটি ভাগে ভাগ করে প্রিন্ট করা হয়। এদের প্রত্যেকটিকে সীট বলা হয়। বর্তমানে কোন নির্দিষ্ট দাগের জমি মৌজা ম্যাপে কোন সীটের অন্তর্ভুক্ত তা সহজে জানতে পারবেন না। সাধারণত প্রত্যেক মৌজা ম্যাপে সীট নম্বর থাকে। নির্দিষ্ট ম্যাপের সীট নম্বর জানতে হলে সেটেলমেন্ট অফিসে গিয়ে ম্যাপ বের করে সীট নম্বর দেখতে হবে অথবা অন্য কোন ভাবে জানতে হবে। তবে যে সকল মৌজায় আর,এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ানগুলোতে সীট নম্বর দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।]

RS khatian online Application 2025 । জমির মৌজা ম্যাপ কোথায় পাওয়া যায়?

Caption: eporcha.gov.bd

জমির মৌজাম্যাপ আবেদন নিয়ম 2025 । মৌজা ম্যাপ উত্তোলন পদ্ধতি দেখুন

  1. প্রথমে eporcha.gov.bd লিংক ভিজিট করে “মৌজা ম্যাপ” ক্লিক করুন।
  2. বিভাগ সিলেক্ট করুন।
  3. জেলা সিলেক্ট করুন।
  4. উপজেলা/সার্কেল সিলেক্ট করুন।
  5. মৌজা সিলেক্ট করুন।
  6. সীট সিলেক্ট করুন।
  7. অনুসন্ধান করুন লেখায় ক্লিক করুন। সীট অনুযায়ী ছোট মৌজা ম্যাপ দেখতে পাবেন।
  8. সার্টিফাইড কপি পেতে আবেদন করুন লেখায় ক্লিক করুন।
  9. ডেলিভারীর প্রয়োজন থেকে “সাধারণ” ও “জরুরী” এর মধ্যে একটি সিলেক্ট করুন।
  10. ডেলিভারী মাধ্যম থেকে “অফিস কাউন্টার” ও “ডাকযোগে” এর মধ্যে একটি সিলেক্ট করুন। “ডাকযোগে” হলে “জেলার অভ্যন্তরে” অথবা “জেলার বাইরে” সিলেক্ট করুন।
  11. নাম, ইমেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নম্বর এবং দুইটি এক ডিজিটের সংখ্যার যোগফল লিখুন।
  12. পরবর্তী ধাপ (পেমেন্ট) লেখায় ক্লিক করুন।
  13. CARDS, “MOBILE BANKING” “INTERNET BANKING” “WALLETS”
  14. MOBILE BANKING এর মাধ্যমে পরিশোধ করতে চাইলে “SERVICE” শব্দের নিচে “BKASH”, “NAGAD”, “Upay- UCB” অথবা “ROKET” এর বা পার্শে গোলাকার চিহ্নটিতে ক্লিক করুন।
  15. Pay Now লেখায় ক্লিক করুন।
  16. Yes লেখায় ক্লিক করে পেমেন্ট এর পরবর্তী প্রক্রিয়া শেষ করুন।

খতিয়ান বের করার নিয়ম?

খতিয়ান বের করার জন্য প্রবেশ প্রবেশ করুন এই লিংকে https://eporcha.gov.bd এবং মেনু থেকে “খতিয়ান” অপশনটি সিলেক্ট করুন। পরবর্তী পেইজে খতিয়ানের ধরন বাছাই করে বিভাগ জেলা উপজেলা ও মৌজা এবং আপনার খতিয়ান নাম্বার টি উল্লেখ করুন। সবশেষে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। আপনি সার্টিফাইড কপি পোস্ট অফিসের মাধ্যমে বাসায় পেতে পারেন অথবা সরাসরি কিউআর কোড যুক্ত কপি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

অনলাইনে খতিয়ান/পর্চা কপি বের করার উপায় । বি এস খতিয়ান চুড়ান্ত হয়েছে, সংশোধনের সুযোগ আছে কি? খতিয়ানের করণিক ভুল সংশোধন নিয়ম । পর্চা সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে? খতিয়ান/পর্চা তোলার নিয়ম । পর্চা যদি ছেড়া অথবা ডেমেজ থাকে তাহলে করণীয় কি?
অনলাইন খতিয়ান/ পর্চা প্রাপ্তির আবেদনের অবস্থা জানার নিয়ম । যেভাবে ভূমি অফিসের আবেদনের অবস্থা দেখবেন বিভিন্ন পর্চা চেনার উপায় । সিএস, এসএ, আরএস, বিআরএস খতিয়ান শনাক্ত করবেন কিভাবে? অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ গ্রহণের নিয়ম । ঘরে বসে ডাক বিভাগের মাধ্যমে পর্চা ও ম্যাপ গ্রহণ করা যায়
মৌজা ম্যাপ ডাউনলোড । দেশে বা প্রবাসে বসে মৌজা ম্যাপ যেভাবে পাবেন দলিল সংশোধন করার নিয়ম । জমির দাগ, খতিয়ান, মৌজা, চৌহদ্দি বা নাম ভুল হলে কি তা সংশোধন করা যায়? Tangail District Land Market Value । টাঙ্গাইলে মৌজাওয়ারী জমির সর্বনিম্ন বাজার মূল্য কত?

আরও পড়ুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *